বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

বেলকুচিত জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথি আ’লীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী  মাহবুব আলমের সাথে অত্র এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতের মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী মতবিনিময় আনুষ্ঠানিকভাবে শুরুর প্রথম দিনে উপজেলার শেরনগর দারুল মা’হাদ মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামীলীগ নেতার নাম আলহাজ্ব আব্দুল মজিদ খাঁন। তিনি বেলকুচি পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি পদে আছেন।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ আলী প্রামাণিকের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন, শেরনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আনসারী, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতি সহ- সভাপতি মহর আলী প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মান্নান,রিপন সরকার প্রমুখ।



লাইক করুন