খন্দকার শাহ আলম মন্টু,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে যুব ফোরাম এর উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৫ জুন) আলমডাঙ্গায় উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, মানববন্ধন, সচেতনতামূলক ক্যাম্পেইন, র্যালি এবং বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, ঐশিকা সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল কবীর দুদু এবং যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ফোরামের কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য আনোয়ার হোসেন, হামজা, আলিফ, নুসরাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। বর্তমানে এ হার প্রায় ১৬ শতাংশ। তাই পরিবেশ সুরক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।” তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন উদ্যোগ গ্রহণ করায় যুব ফোরাম ও এর সভাপতি মো. আসাদুজ্জামান লিমনকে ধন্যবাদ জানান।কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের প্রধান সড়কের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পথচারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, “পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে সম্পৃক্ত করতে যুব ফোরামের নেতৃত্বে খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে সহযোগী আয়োজক হিসেবে ছিল মিশন গ্রীন বাংলাদেশ ও ঐশিকা সংস্থা।