বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয় সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা জীবননগরে পুলিশের বড় সাফল্য: ১০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার বেলকুচিতে চুরির অপবাদে যুবককে নির্যাতন, থানায় মামলা  চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তরের প্রতিবাদে পটুয়াখালীতে আইনজীবীদের মানববন্ধন দর্শনা পৌরসভা ও আমার মেয়র সাংবাদিক কন্যা আনিকার বৃত্তি লাভ

কুষ্টিয়ায় সিন্ডিকেট করে ৩২ হাট-বাজার ভাগাভাগি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি সরকার গঠনের পর প্রভাব বিস্তার করে কৌশলে কুষ্টিয়া সদর উপজেলার ৩২টি হাট-বাজার ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে। ৩২ হাটের বিপরীতে ৬৩টি দরপত্র বিক্রি হলেও শেষ দিন পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩০টি সিডউল। এরমধ্যে নয়টি হাট-বাজারে কোন দরপত্র জমা পড়েনি। আর ১৬ হাট-বাজারে জমা পড়েছে মাত্র একটি করে দরপত্র। বাঁকি ৫টি হাটে মাত্র দুটি করে দরপত্র জমা পড়েছে।

অভিযোগ উঠেছে, ঠিকাদারদের দরপত্র জমাদানে বাঁধা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও বড় হাট-বাজারগুলোর দরপত্র ফোন দিয়ে ডেকে নিয়ে দরপত্র ক্লোজ করে নেওয়ার ঘটনা ঘটেছে। আর হাট-বাজার ভাগাভাগির বিষয়টি সমন্বয় করেন আলোচিত যুবদল নেতা আব্দুল মাজেদ। তিনি সদর উপজেলা যুবদলের আহবায়ক। ৫ আগষ্ট পরবর্তী সময় এক সভায় তার নেতৃত্বে কুষ্টিয়া সদর থানায় হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়ার বক্তব্য দিয়ে আলোচিত হন।

এরপর গত দেড় বছরে মাজেদের নেতৃত্বে কুষ্টিয়ার খাজানগর চাল মোকাম থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে তার নাম আসায় বিব্রতকর অবস্থায় পড়ে বিএনপি। সর্বশেষ সদরের হাট-বাজার ভাগাভাগি করে সাথেও তার নাম উঠে এসেছে। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদে গিয়ে দেখা যায় দলবল নিয়ে মাজেদ উপজেলা চত্বরের এক পাশে অবস্থান নিয়েছে।

চলতি বাংলা মাস পহেলা বৈশাখ থেকে কুষ্টিয়া সদর উপজেলার ৩২ হাট-বাজার নতুন করে ইজারা দেওয়ার জন্য দরপত্র আহবান করা হয়। ২৮ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৩২টি হাট-বাজার ইজারা নেওয়ার জন্য ৬৩জন ঠিকাদার দরপত্র সংগ্রহ করেন। ২৩ ফেব্রুয়ারি দরপত্র জমা দানের শেষ সময় ছিল। তবে তার আগেই হাটবাজার নিয়ন্ত্রনে নিতে ভেতরে ভেতরে কাজ করেন যুবদল নেতা আব্দুল মাজেদসহ বিএনপির হাতে গোনা কয়েকজন নেতা। পুরো বিষয়টি সমন্বয় করেন মাজেদ ও তার অনুগতরা।

দরপত্র কিনেছিলেন এমন দুইজন ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘ এবার ৬৩টি দরপত্র বিক্রি হয়। কিন্তু জমা হয় মাত্র ৩২টি। এতে করে প্রতিযোগিতা থাকছে না। কয়েকজন নেতার ইচ্ছামত এবার বাইরে থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে। এতে সরকার তার কাঙ্খিত রাজস্ব পেলেও প্রতিযোগিতা থাকলে আরো বেশি রাজস্ব পেত। নির্বাচনের ভেতর কার্যক্রম চলায় অনেকেই সময়মতো অংশ নিতে পারেননি কার্যক্রমে। আবার যারা দরপত্র কিনেছিলেন তারাও চাপের কারনে জমা দিতে পারেননি। ঝামেলা হতে পারে ভেবে সবাই সমঝোতা করে নিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যেসব ব্যাক্তি দরপত্র কিনেছিলেন তাদেরকে ফোন করে জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়। যুবদল নেতা আব্দুল মাজেদ ও তার লোকজন যোগাযোগ করেন এসব ব্যাক্তিদের সাথে। যারা দরপত্র কিনেছিলেন তাদেরকে চাপ প্রয়োগ করা হয়। অনেকেই ভয়ে আর দরপত্র জমা দানের সাহস করেননি। বাকি কয়েকজন টাকার বিনিময়ে সমঝোতা করে নেন।

সদর উপজেলার সব থেকে বড় হাট-বাজার আছে ৪ থেকে ৫টি। এর মধ্যে সব থেকে বেশি আয় হয় খোর্দ্দ আইলচারা পশু হাট, বালিয়াপাড়া পশু হাট, মধুপুর কলার হাট, মধুপুর ইটভাটা পশু হাট, বিত্তিপাড়া হাট, লক্ষীপুর বাসস্ট্যান্ড হাট, ঝাউদিয়া, কবুরহাট ওখাজানগর বাজার। এসব হাটের ওপর নজর থাকে সবার। ৩২টি হাটের মধ্যে মাত্র ৫টি হাটে দুটি করে দরপত্র জমা পড়েছে। বাকিগুলোতে জমা পড়েছে ১টি করে। এছাড়া ৯টি হাট-বাজারে দরপত্র কেনা হলেও একটি জমা পড়েনি। নতুন করে এসব হাট-বাজারের দরপত্র আহবান করা হবে।

একটি সুত্র জানিয়েছে, যে ৯টি হাট বাজারে একটি জমা পড়েনি সেগুলো সমঝোতা হয়েছে। প্রতিযোগিতা হলে এখানে সরকারি যে সর্বনি¤œ দর নির্ধারণ করা হয়েছে তার থেকে দুই থেকে তিন গুন বেশি দর উঠতো। এবার সেটা হচ্ছে না। সরকারি দর থেকে সামান্য টাকা বেশি দিয়ে এসব হাট-বাজার নেওয়ার চেষ্টা করা হতে পারে। এই কারনে প্রথম দফায় ৯টি হাট-বাজারের বিপরীতে একটি সিডউলও জমা পড়েনি। দ্বিতীয় দপায় ১ মার্চ হতে ০৮ মার্চ পর্যন্ত দরপত্র বিক্রয় করা হবে। জমা দানের শেষ তারিখ রাখা হয়েছে ৯ মার্চ পর্র্যন্ত। এভাবে ৪র্থ বার পর্যন্ত দরপত্র কেনা ও জমার সুযোগ রাখা হয়েছে।

গত বছরও যুবদল নেতা আব্দুল মাজেদ ও বিএনপির কয়েকজন মিলে হাট-বাজার ভাগাভাগি করে নেন। এবারো দরপত্র নিয়ন্ত্রণ করে পছন্দের লোকজনের মাঝে হাটবাজার ভাগাভাগি করে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থাণীয়রা। মঙ্গলবার দলবল নিয়ে উপজেলা চত্বরেও দেখা যায় আব্দুল মাজেদকে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আব্দুল মাজেদ গালি দিয়ে বলেন,‘ এলাকায় যায় হোক না কেন আমার নাম হয়। যারা জমা দেননি তারা কেন জমা দেননি সেটা তাদের ব্যাপার। আমি কোন ঝামেলায় নেই। এসব বিষয়ে জানি না।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন,নিদিষ্ট সময়ের মধ্যে ৬৩দরপত্র বিক্রি হয়েছিল। তবে বেশির ভাগ হাট-বাজারের বিপরীতে ১টি করে জমা পড়েছে। বেশ কয়েকটি হাটে দুটি করেও জমা পড়েছে। আবার একটিও জমা পড়েনি এমন বাজারও আছে। সরকারি নিয়মের বাইরে গিয়ে হাট-বাজার নেওয়ার সুযোগ নেই। সরকারি রাজস্ব দিয়ে হাট-বাজার ইজারা নিতে হবে।

 

 



লাইক করুন