বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জনাব মোঃ মনোয়ার হোসেন খান এবং মাগুরা-2 আসন থেকে জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নির্বাচিত হওয়ায় জনাব এ্যাড. নিতাই রায় চৌধুরী-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসাইন, সেক্রেটারি ইমামুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আমিন উদ্দিন আশিকসহ জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মাগুরার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি ও নৈতিক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিদ্বয় তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন এবং মাগুরাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধনা প্রাপ্ত অতিথিরাও এ সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন, সংস্কৃতি চর্চা ও তরুণ প্রজন্মের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।