শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল, জানাজানির পর মালিককে মূল্য পরিশোধ আলমডাঙ্গায় মানবাধিকার কমিশনের ইফতার ও এতিমদের মাঝে খাবার বিতরণ ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথবাহিনী কার্পাসডাঙ্গায় হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কপিলমুনিতে কোটিপতির ভবন বাঁচাতে নিসচা’র ব্যানারে মানববন্ধনে হতভম্ব এলাকাবাসী  সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই: এমপি আলীম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, হাসপাতালে ১৫ ঘন্টা তালাবদ্ধ, থানায় লিখিত অভিযোগ দায়ের ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ  তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ

পলাশবাড়ীতে শিক্ষক দম্পতির কণ্যা ফাহমিদা মন্ডলের বৃত্তি লাভ

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ফাহমিদা মন্ডল। ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

বৃত্তিপ্রাপ্ত ফাহমিদা মন্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিনমারী গ্রামের সম্ভ্রান্ত মন্ডল পরিবারের সন্তান শিক্ষক আবু ফরহাদ মন্ডল ও মাতা শিক্ষিকা মোছা.রুমি আক্তার বানু’র ২য় কণ্যা সন্তান।

অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে এই সাফল্য অর্জন করেছে এ শিক্ষার্থী।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডল শিক্ষাজীবন শুরু করে পলাশবাড়ীর স্বনামধন্য ইউনিক কিন্ডারগার্টেন স্কুল থেকে। সেখান থেকে বৃত্তি পরীক্ষায় পিএসসিতে সাফল্যের সহিত স্কলারশিপ নিয়ে ২য় স্থান অধিকার করে। পরবর্তীতে উপজেলার ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। সেখান থেকেই এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে। এ শিক্ষার্থী মানবিক একজন ডাক্তার হয়ে গরীব-দুঃখীদের ফ্রীতে চিকিৎসা করার অভিপ্রায় ব্যাক্ত করে।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডলের পিতা-মাতা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 



লাইক করুন