মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সলঙ্গায় জোড়পুর্বক ঘরে ডুকে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় ফরিদ বাহিনীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে মুক্ত করলো বিএনপি নেতা, মুক্ত হয়ে সেই বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করলো ঐ আ.লীগ নেতা! জীবননগরে বিএনপির হামলায় আহত জামায়াত নেতা মফিজুর রহমানের মৃত্যু, ১০ দিন আগে নিহত হন ভাই হাফিজুর রহমান পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: জনসচেতনতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল

দামুড়হুদায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিলে এমপি রুহুল আমীন

হাবিবুর রহমান,, দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে দামুড়হুদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতখালি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মুসলিমদের বহু বিজয় দান করেছেন। আমরা আমাদের অর্জনকে ম্লান হতে দেব না। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলসহ সব রাজনৈতিক দলের সহাবস্থান চাই।

তিনি আরও বলেন, হাটবাজারের ঠিকাদারদের অনিয়ম দূর করে ডুগডুগি পশুহাটকে সঠিকভাবে দরপত্রের মাধ্যমে ইজারা দিয়ে রাজস্ব খাতে প্রায় ৪ কোটি টাকা আয় করতে সহায়তা করা হয়েছে। এছাড়া প্রতিটি মসজিদ ও মন্দিরে অনুদান প্রদান শুরু হয়েছে। ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারি আবুল বাসার, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কাশেম জিহাদি, সেক্রেটারি মাওলানা ইমরুল হাসানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



লাইক করুন