শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড থাকার তথ্য ঘিরে ব্যাংকপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি ভুয়া বলে উল্লেখ করেছেন।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শ্যামল কুমার মজুমদারের নামে একটি ভারতীয় ভোটার আইডি কার্ড ছড়িয়ে পড়েছে। কার্ডে বাবার নাম তেজেন্দ্র মজুমদার এবং ঠিকানা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে উল্লেখ করা হয়েছে। কার্ডটির এপিক নম্বর XYV১০৮৬৬৫১।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে কর্মরত শ্যামল কুমার মজুমদারের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বাবার নাম তেজেন্দ্র কুমার মজুমদার এবং স্থায়ী ঠিকানা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকায়। ভোটার কার্ড ও জাতীয় পরিচয়পত্রে একই ব্যক্তির ছবি রয়েছে, তবে ভারতীয় কার্ডে ‘কুমার’ শব্দটি উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট, ১৯৫১-এর ধারা ১৪ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি তার বাংলাদেশি নাগরিকত্ব হারাতে পারেন, যদি না সরকারিভাবে দ্বৈত নাগরিকত্বের অনুমতি থাকে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪০ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তা গোপন করলে তা চরম অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সহকারী অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান এ তথ্য এনপিবিকে নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেইন খান জানান বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নজরে আসেনি এবং অভিযোগটি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা শ্যামল কুমার মজুমদার বলেছেন এ ভোটার কার্ড ভুয়া এবং বিষয়টি নিয়ে তার কোনো সম্পর্ক নেই।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কার্ডের সত্যতা যাচাই করা হলেও নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার কারণে ব্যক্তিগত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।



লাইক করুন