রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দক্ষ নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনিক গতি: একাধিক দায়িত্ব সামলে সুনাম কুড়াচ্ছেন ইউএনও পান্না আক্তার প্রেম ও মৃত্যু  মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, এক মাসের কারাদণ্ড নাব্যতা সংকট বনাম বিআইডব্লিউটিএ’র প্রস্তুতি: কেমন হবে পটুয়াখালীর ঈদযাত্রা? চাঁদপুরে সড়কের ওপর ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী লেবাননে যুদ্ধের প্রভাবে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ মানুষ শিক্ষক বদলিতে ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুসলিম বিশ্বের শান্তি কামনায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রাজু,মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের রাজধানী মালের জামাল উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম (শুক্রবার, ১৩ মার্চ) ও সি বিল্ডিংয়ের হলরুমে (শনিবার, ১৪ মার্চ) পৃথক দুটি ভেন্যুতে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ডা. এইচ এম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। এছাড়াও ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে প্রবাসীরা সবসময়ই একে অপরের পাশে দাঁড়িয়ে আসছেন। এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় করে।

বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহ আজ বিশ্বের নানা প্রান্তে নানাবিধ সংকটের মুখোমুখি। তাই পবিত্র রমজান মাসে সবাইকে মানবিকতা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেবিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



লাইক করুন