শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঝুঁকিতে করদাতার টাকায় কেনা শাড়ি-থ্রি পিসে দলীয় বৈষম্য? দিনাজপুর-৫ বঞ্চিত—দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ

বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থদের মাঝে বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিকের উদ্যোগে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর কাউন্সিলরের নিজ বাসভবনে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য আমিরুল ইসলাম (সম্রাট) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর কাউন্সিলর আলম প্রামাণিক বলেন, ঈদকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এ বছরেও আমি আমার সাধ্যমতো দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছি। আমি মনে করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে সমাজের বিত্তবানদের পাশে দাড়ানো উচিৎ। তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।



লাইক করুন