মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জীবন একটা লাইব্রেরী  “কিছু কিছু মায়া” হাটিকুমরুলে ছিনতাই-ডাকাতির মূল হোতা মুঞ্জরুল ও শাহিন এখনও ধরাছোঁয়ার বাইরে বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মহাসড়কে গরু ডাকাতি: রাজধানীর সুপার শপে যেত লুট হওয়া গরুর মাংস সলঙ্গাকে সরকার দলীয় এমপি পৌরসভা ঘোষণার দাবি সংসদে উত্থাপন না করায়, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সলঙ্গায় স্ত্রীর দাবিতে স্বামী রাকিবের বাড়িতে অনশন সলঙ্গায় মাদক, জুয়া ও দেহব্যবসার বিস্তার: প্রশাসনের নীরবতায় আতঙ্কে স্থানীয়রা সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই মিশুক উদ্ধার দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পূনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

সভায় জানানো হয় উপজেলা প্রশাসন , চলতি সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সোনালী ব্যাংকের বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গরু চুরি রোধে উপজেলা পরিষদ থেকে গ্রাম পুলিশকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পশুর হাটে সার্বক্ষণিক পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় হাটের দিন বেলকুচিতে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে চলমান অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও সভায় উল্লেখ করা হয়।

এছাড়া নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মুকুন্দগাঁতী এলাকায় যানজট নিরসন, অটোভ্যান, গাংচিল সিএনজি ও হকারদের স্থায়ী স্থান নির্ধারণ নিয়েও সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ইসরাত জাহান,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর,

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরীন

উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধ প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



লাইক করুন