জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীর দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে অনশন করছেন ময়না খাতুন নামে এক নারী, ওই বাড়িতে অনশনের পর থেকে পরিবারের সবাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
মাজারুল ইসলাম (রাকিব) সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যেপাড়া গ্রামের মৃত সবুর তালুকদারের ছেলে। ভুক্তভোগী নারী সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামের আজিজ সরকারের মেয়ে ময়না খাতুন।
জানা গেছে, দির্ঘ ৮ মাস আগে হাটিকুমরুল ইউনিয়নের সি আর বিসি হাফিজিয়া মেমোরিয়াল হসপিটালের দেখা শোনার দায়িত্বে থাকা রাকিবের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ৮ মাস পরে ভোক্তভোগী ঐ নারীর অন্যত্র বিয়ে আসলে সে বিয়ে ভেঙ্গে দেয় তার পরে রাকিব তার খালুকে সাথে নিয়ে ময়না খাতুনের বাড়িতে গিয়ে কাজী ডেকে বিয়ে করেন বিয়ের কিছুদিন সম্পর্ক রাখলে তার পরে
যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী নারী মঙ্গলবার দুপুরে স্ত্রীর দাবিতে রাকিবের বাড়িতে অনশন করছেন।
ময়না খাতুন অনশন শুরুর পর থেকে প্রেমিকের পরিবারের সব সদস্য বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী ময়না খাতুন জানান, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে সে আমাদের বাড়িতে বাসর করেছে আমি আমার স্বামীর বাড়িতে আসছি রাকিব আমাকে স্ত্রীর অধিকার না দিলে আত্মহত্যা করা ছাড়া আমার বিকল্প কিছু করার নেই।
এ বিষয়ে মাজারুল ইসলাম রাকিবের মা জানান, ময়না সাথে আমার ছেলের টিকটকে পরিচয়ে কয়দিন কথা বলছে আজ আমার বাড়িতে এসে বলে বিয়ে করছে সব মিথ্যা কথা আমার ছেলেকে কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন,এবিষয়ে আমার জানা নাই অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।