মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ডিবির ঝটিকা অভিযান: ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সেবনকারী আটক গাইবান্ধায় নতুন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমানের যোগদান বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার  কিছু অভ্যাস যেগুলো একজন মেয়েকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে। চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: জীবননগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার শেরপুর গজনী ব্রিজপাড়ে পুদিনা, আদা ও লেবু চায়ের ব্যতিক্রমী আয়োজন, বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ মানুষের জীবনসঙ্গী  পলাশবাড়ীতে মুরাজ্জামান হাজী স্মৃতি ফুটবলের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন গৃধারীপুর চেয়ারম্যান পাড়া একাদশ আলমডাঙ্গায় এসএসসি ‘৯৬ ব্যাচের মিলনমেলায় পৌর মেয়র পদে হাসিবুল হক লিপুকে সমর্থন

গাইবান্ধায় ডিবির ঝটিকা অভিযান: ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সেবনকারী আটক

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই সময় মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে এই অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল রাত ১১টা ২৫ মিনিটের দিকে রায়তি নড়াইল গ্রামের ৩নং ওয়ার্ডে অভিযান চালায়।

অভিযানে ওই গ্রামের মৃত শমছেল আকন্দের ছেলে আমিন আকন্দকে (৫০) তার বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,আমিন আকন্দ বিক্রির উদ্দেশ্যেই এই মাদক নিজের কাছে রেখেছিলেন।এদিকে,একই স্থান থেকে মাদক সেবন করা অবস্থায় আতিকুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে একই গ্রামের মৃত জহুরুলের ছেলে।

গ্রেফতারকৃত আমিন আকন্দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে (মামলা নং-০১,০১/০৬/২০২৬)। অন্যদিকে,আটক আতিকুর রহমানের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোতালিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান,জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 



লাইক করুন