সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ডিবির ঝটিকা অভিযান: ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সেবনকারী আটক গাইবান্ধায় নতুন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমানের যোগদান বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার  কিছু অভ্যাস যেগুলো একজন মেয়েকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে। চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: জীবননগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার শেরপুর গজনী ব্রিজপাড়ে পুদিনা, আদা ও লেবু চায়ের ব্যতিক্রমী আয়োজন, বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ মানুষের জীবনসঙ্গী  পলাশবাড়ীতে মুরাজ্জামান হাজী স্মৃতি ফুটবলের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন গৃধারীপুর চেয়ারম্যান পাড়া একাদশ আলমডাঙ্গায় এসএসসি ‘৯৬ ব্যাচের মিলনমেলায় পৌর মেয়র পদে হাসিবুল হক লিপুকে সমর্থন

পলাশবাড়ীতে মুরাজ্জামান হাজী স্মৃতি ফুটবলের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন গৃধারীপুর চেয়ারম্যান পাড়া একাদশ

হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি:
ফুটবলপ্রেমীদের উল্লাস আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুরে সম্পন্ন হলো ‘মরহুম মুরাজ্জামান হাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে আমবাগান ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গৃধারীপুর চেয়ারম্যান পাড়া একাদশ।

রবিবার পৌরসভার ২নং ওয়ার্ডের গৃধারীপুর মাঠে এই জমকালো লড়াই অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে গৃধারীপুর চেয়ারম্যান পাড়া একাদশ। দলের জয়ে প্রধান কারিগর ছিলেন তারকা খেলোয়াড় শুভ। তিনি একাই তিনটি গোল করে অনবদ্য হ্যাটট্রিক পূর্ণ করেন। দুর্দান্ত এই নৈপুণ্যের জন্য শুভ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

অন্যদিকে,পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলার স্বীকৃতি হিসেবে আমবাগান ফুটবল একাডেমির খেলোয়াড় সুমনকে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করা হয়। গৃধারীপুর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মঞ্জুরুল তালুকদার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু,আয়োজক কমিটির শাকিল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উত্তরবঙ্গের জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার মঞ্জুরুল মন্ডলের প্রাণবন্ত ধারাভাষ্য খেলাটিতে বাড়তি আমেজ যোগ করে। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। গৃধারীপুরের এই ফুটবল উৎসব স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।



লাইক করুন