রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় যাত্রীবাহী বাসে ডিএনসি’র হানা: ৩ হাজার পিস ইয়াবাসহ জীবননগরের যুবক আটক চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ টাকা উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হলেন খন্দকার নাসিরুল ইসলাম বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী  মৃত নবজাতকদের পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব বেলকুচিত জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথি আ’লীগ নেতা বেনাপোলের ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে গুলি  আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর মতবিনিময়

খন্দকার শাহ আলম মন্টুঃ আলমডাঙ্গার অন্যতম জ্ঞান বিতরণ কেন্দ্র ‘নিমগ্ন পাঠাগার’ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী হাসিবুল হক (লিপু)। গতকাল শুক্রবার বাদ আছর পাঠাগার প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপুর আগমন উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পাঠাগারে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান নিমগ্ন পাঠাগারের সম্মানিত পরিচালক এবং আলমডাঙ্গার প্রখ্যাত আলেম শায়খ ইমদাদুল হক।

পরিদর্শনকালে হাসিবুল হক লিপু পাঠাগারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর চমৎকার সংগ্রহ ও জ্ঞানভিত্তিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি শায়খ ইমদাদুল হকের সাথে পাঠাগারের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজকে বইমুখী করা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন।

“একটি আদর্শ সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে বইয়ের কোনো বিকল্প নেই।”

হাসিবুল হক (লিপু) মেয়র পদপ্রার্থী লিপু তাঁর বক্তব্যে আরও বলেন, আগামী দিনে আলমডাঙ্গার জ্ঞানের বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে নিমগ্ন পাঠাগারের যেকোনো প্রয়োজনে ও উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শায়খ ইমদাদুল হক তাঁর বক্তব্যে মেয়র পদপ্রার্থীর এই সদিচ্ছা ও আগমনকে সাধুবাদ জানান এবং পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন। এ সময় পাঠাগারের উল্লেখযোগ্য সদস্য এবং এবং হাসিবুল হক লিপু ‘র শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।



লাইক করুন