সৈয়দ সাজেদুল হক মুনি, আলমডাঙ্গা থানা প্রতিনিধিঃ আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগ সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা কর্মপরিষদ সদস্য নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মোঃ মাহের আলী, নায়েব আমীর মাওঃ জুলফিকার, পৌর সেক্রেটারি মোঃ মসলেম উদ্দিন, ৭ নং ওয়ার্ড আমীর মোঃ আঃ রহিম, ১ নং ওয়ার্ড আমীর মোঃ আঃ কুদ্দুস, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাহিন শাহিদ এবং কাজী আব্দুস সালাম সালেহীন। বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত করা হবে।