রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় যাত্রীবাহী বাসে ডিএনসি’র হানা: ৩ হাজার পিস ইয়াবাসহ জীবননগরের যুবক আটক চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ টাকা উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হলেন খন্দকার নাসিরুল ইসলাম বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী  মৃত নবজাতকদের পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব বেলকুচিত জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথি আ’লীগ নেতা বেনাপোলের ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে গুলি  আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলাকে মাদকযুক্ত করার এই জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই প্রেক্ষিতে, গতকাল ০৫ জুন ২০২৬ তারিখ রাতে আলমডাঙ্গা থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার গড়চাপড়া এলাকায় বিপুল পরিমাণ মাদকের একটি চালান বেচাকেনার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদটি পাওয়ামাত্রই আলমডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ২২:৪৫ ঘটিকায় পুলিশ দল আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া গ্রামের বাসিন্দা বোরহান হোসেন টিপু নামের এক ব্যক্তির বসতবাড়ির গোয়াল ঘরে তল্লাশি চালায়।

তল্লাশিকালে গোয়াল ঘরের ভেতর রাখা একটি টিনের ড্রাম থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা মোট ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৯০০/- (নয়শত) টাকা জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে হাতেনাতে জড়িত থাকার অপরাধে ড্রামের মালিক ও মাদক ব্যবসায়ী মোঃ রাহুল ওরফে রুহুল (৪০)-কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির পরিচয় বিশ্লেষণ করে জানা গেছে, সে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তবে সে বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার জেহালা (বাজার পাড়া) গ্রামে বসবাস করে আসছিল এবং দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য হাজার হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সফল অভিযানের পর স্থানীয় সচেতন মহল পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।



লাইক করুন