সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা আনন্দধাম দাস পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের সংস্কার কাজে পাশে দাড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু  একাত্তরের বীরত্বের স্মারক আজ অবহেলার প্রতীক: আলমডাঙ্গার ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’ সংস্কারের দাবি  সিরাজগঞ্জে কেন্দ্রীয় যাকাত ফান্ডের চেক বিতরন ‎১০ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযানে অর্ধ লক্ষ টাকা জরিমানা ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার সিরাজগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা আটক জমি জালিয়াতি ও মিথ্যা মামলার বেড়াজালে সাঁথিয়ার এক প্রবাসী পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ দাবি চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র হেড কোয়ার্টারের ব্যারাক থেকে বিজিবি নায়েকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র হেড কোয়ার্টারের ব্যারাক থেকে বিজিবি নায়েকের মরদেহ উদ্ধার

জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়ার্টার ব্যারাক থেকে মো: আজিজুর রহমান নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজুর রহমান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি)র একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্ৰামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি)র পক্ষে এব্যাপারে

গনমাধ্যমে কোন বক্তব্য দেয়া হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।



লাইক করুন