সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গা আনন্দধাম দাস পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের সংস্কার কাজে পাশে দাড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু  একাত্তরের বীরত্বের স্মারক আজ অবহেলার প্রতীক: আলমডাঙ্গার ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’ সংস্কারের দাবি  সিরাজগঞ্জে কেন্দ্রীয় যাকাত ফান্ডের চেক বিতরন ‎১০ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযানে অর্ধ লক্ষ টাকা জরিমানা ঝিনাইদহে ১৬ মামলার আসামি মাদক গডফাদার মনির ও সহযোগী গ্রেফতার ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার সিরাজগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা আটক জমি জালিয়াতি ও মিথ্যা মামলার বেড়াজালে সাঁথিয়ার এক প্রবাসী পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ দাবি চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র হেড কোয়ার্টারের ব্যারাক থেকে বিজিবি নায়েকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি ঝিনাইদহে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলের বিকল্প কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার (০৬ জুন) আনুমানিক দুপুর ১.০০ ঘটিকায় জেলার কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাব্যাপী মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল বলিদাপাড়া এলাকার বালিয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক ব্যবসায়ী জীবনের সহযোগী সুজন আহমেদের বাসায় তল্লাশি চালিয়ে ৩২২ পিস ইয়াবা এবং ১৯ বোতল কোরেক্স উদ্ধার করা হয়। এই ঘটনায় সুজন ও জীবনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ থানার বানুরিয়া এলাকার মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং একই থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকার মোঃ আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামি জীবনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।



লাইক করুন