বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ

২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতিসহ ২ দফা দাবিতে সারা দেশের মতো সিরাজগঞ্জেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘর কর্মচারীরা। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা পোস্ট অফিস চত্বরে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুখ্য সমন্বয়ক রহমান মাছুদ, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাসির উদ্দীন, নিলয় হোসেন, জয়নাল আবেদীন ও ইসহাক আলী।
বক্তারা বলেন, দেশের ডাক বিভাগের তৃণমূল পর্যায়ে সেবা কার্যক্রম সচল রাখতে শাখা ডাকঘর কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্য ও চাকরিগত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা অবিলম্বে বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, তাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শাখা ডাকঘরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা পোস্ট অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।
এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



লাইক করুন