রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে জেলা পুলিশের আয়োজনে বেলকুচি থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলীম বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর দেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে এবং কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলা বা আঘাতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।” তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ শেষে বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সম্প্রীতি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।



লাইক করুন