সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার

দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি- জামাই আটক

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি-জামাইকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার মাদক স্পষ্ট মোহাম্মদপুর এলাকায় এক অভিযান চালায়। এসময় মাদক কারবারী আরিফ হোসেনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ওই বাড়ি থেকে ২৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন (৪০) ও জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা(৩০)কে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে।



লাইক করুন