শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

পটুয়াখালীর মুসলিমপাড়ায় র‍্যাবের অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-৮ (পটুয়াখালী) ও র‍্যাব-২ (মোহাম্মদপুর) এর যৌথ অভিযানে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র‍্যাব এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করে।

গ্রেফতার মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্তরা ঢাকার মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করতেন। এলাকাবাসীর উদ্যোগে ওই মাদক স্পট বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে তারা গত ২১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় বাদী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে তাদের অবস্থান শনাক্ত করা হলে পটুয়াখালীতে অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।



লাইক করুন