বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

নালিতাবাড়ীর অটো চালকের গলিত লাশ শ্রীবরদী থেকে উদ্ধার!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : 

শেরপুরের শ্রীবরদীতে শহিদ (১৮) নামে এক অটো চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৩০সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রীজের পাশে ধান ক্ষেত থেকে ওই অটো চালকের মরদেহ  উদ্ধার করা হয়। নিহত শহিদ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী নয়াপাড়া গ্রামের সাইকেল মিস্ত্রী অলি মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রীজের পাশে আব্দুল হাকিমের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই  নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এবিষয়ে  শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। পরে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় নিখোঁজ শহিদের গলিত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার অটো রিক্সাটি ছিনতাই করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



লাইক করুন