বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

আবারও পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর

আলোচিত কন্ঠ স্পোর্টস ডেস্ক:

ব্যর্থতার দায় নিয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পরপরই অধিনায়কত্বকে বিদায় জানিয়ে ছিলেন বাবর আজম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে আবারও অধিনায়ক করা হয়। সেখানেও ব্যর্থ হয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্নের মুখে বাবর আজমের নেতৃত্ব। সেই প্রশ্নের ইতি টেনে ছয় মাসের ব্যবধানে ফের দ্বিতীয় দফা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারকা এই ব্যাটার।

বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বাবর নিজেই জানান বিষয়টি। অধিনায়ক হিসেব বাড়তি দায়িত্ব পালনে ব্যাটিং বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাবর।

বিবৃতিতে বাবর জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাবর লিখেন, আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।

এরপর নিজের সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে বাবর লিখেন, দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।

গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে সরে যান বাবর। তখন শান মাসুদকে টেস্ট ও শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করে পিসিবি। ওয়ানডে ছিলো ফাঁকা। শাহীনকে এক সিরিজ অধিনায়কত্ব দিয়েই আবার তা কেড়ে নেয়া হয়। দায়িত্ব ফের দেয়া হয় বাবরকে, ওয়ানডেতেও তাকেই রাখা হয়। বাবরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে খেলে পাকিস্তান, উঠতে পারেনি সুপার এইটে।

সব মিলিয়ে পাকিস্তানকে ২০ টেস্ট, ৪৩ ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম। যিনি প্রথমবার দায়িত্ব পেয়েছিলেন ২০১৯ সালে।



লাইক করুন