রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠছেন সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন যাবত জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন,এই নেতা ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে একজন নির্ভরযোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যে কোনো সমস্যা-সংকটে সবসময় পাশে দাঁড়ানোর কারণে তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত কিংবা সামাজিক—যে কোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যায় বলে জানান অনেকেই। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও শিক্ষক সমাজ তার সততা ও সাহসিকতার প্রশংসা করছেন।

সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন সৎ, নির্ভীক ও জনদরদী নেতৃত্বই প্রয়োজন। তারা মনে করেন, সাইদুর রহমান বাচ্চু সেই যোগ্যতা রাখেন এবং মেয়র হিসেবে দায়িত্ব পেলে পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

একাধিক নাগরিক বলেন, “আমরা এমন একজন মেয়র চাই, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়ন করবেন। সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে আস্থা অর্জন করেছেন, তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।”

সব মিলিয়ে, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই বিএনপি নেতা। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় তিনি কতটা এগিয়ে যেতে পারেন এবং জনগণের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কিনা।



লাইক করুন