সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। রবিবার (০৬ অক্টোবর) দুপুরের পরিচালিত অভিযানে নানা অনিয়মের কারণে উত্তরা ট্রেডার্সকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারে আড়ৎ, সার ডিলার, চাল, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় মেসার্স উত্তরা ট্রেডার্সে তদারকিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। গ্যাসের মুল্য তালিকা প্রদর্শন না করা ও দাম বেশি নেয়া, বিভিন্ন কোম্পানির গো-খাদ্য ভূষি প্যাকেট খুলে ভেজাল করা ও মেয়াদ উত্তীর্ণ ড্যামেজ ভূষি রোদে শুকিয়ে পুণরায় প্যাকেট করে বিক্রি করাসহ মেয়াদ ও মূল্য বিহীন পণ্য বিক্রি করাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী সুশীল কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৪৫ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সবজি বাজার, মুদি দোকান, আলু-পেঁয়াজের আড়ৎসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন- আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।



লাইক করুন