সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার

দর্শনায় ডিমের বাজারে অভিযান,দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা রেল বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সদস্যরা।
সোমবার চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদসহ সঙ্গীয় একটি দল দর্শনা রেলবাজারে ডিমের আড়ত, মাছ, মুরগী, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এ সময় দর্শনা বাজারে মেসার্স মীর প্রোটিন হাউজ নামক ডিম ও মুরগির আড়তে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মীর শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজাত টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মেসার্স কালাম ডিম হাউজের মালিক আব্দুল কালামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া এসময় এলাকায় সব ব্যবসায়ীদের সতর্ক এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।



লাইক করুন