বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

ইংল্যান্ড দলে দুঃসংবাদ, অস্বস্তি বাড়ালেন সাকা

স্পোর্টস ডেস্ক:

হাঁটুর চোটের কারণে উয়েফা নেশন্স লিগে ফিনল্যান্ডের বিপক্ষে ইংলিশদের পরের ম্যাচে ছিটকে গেছেন বুকায়ো সাকা। গ্রিসের কাছে হারের ধাক্কা খাওয়ার ম্যাচ চোটে পান ২৩ বছর বয়সী এই আর্সেনাল উইঙ্গার। ইংল্যান্ড ফুটবল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন লিভারপুল মিডফিল্ডার। তাই ২২ জনের দল নিয়ে ফিনল্যান্ডে যাবেন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।

 

আন্তর্জাতিক এই ইভেন্ট তথা উয়েফা নেশন্স লিগের ইংল্যান্ড শিবির ছেড়েছেন সাকা। ইতোমধ্যেই আর্সেনালে বা নিজ ক্লাবের ডেরায় ফিরেছেন তিনি। সেখানেই চলবে তার পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েম্বলিতে গ্রিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। দশবারের দেখায় সেটিই প্রথম গ্রিসের বিপক্ষে তাদের হার। ম্যাচের ৫১তম মিনিটে পায়ের চোটে মাঠ ছাড়েন সাকা। ফিনল্যান্ডের মাঠে রবিবারের ম্যাচে সাকার পাশাপাশি কার্টিস জোন্সকেও পাবে না ইংল্যান্ড।

 

উল্লেখ্য, উয়েফা নেশন্স লিগে ‘বি’ লিগের ‘২’ নম্বর গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তিন ম্যাচের সবকটি হারা ফিনল্যান্ডের অবস্থান গ্রুপ টেবিলের তলানিতে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্রিস।



লাইক করুন