বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

যশোর ব্যুরো

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন; তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য ফজলুল হক (২৮) ও ঝিনাইদহের কাশীপুর এলাকার ইমানউদ্দিনের ছেলে রিয়াল হোসেন (২৮)। ফজলুল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল মোটরসাইকেলযোগে ঝিনাইদহে যাচ্ছিলেন। অপরদিকে, মামুন ও রিয়েল নামে দুজন মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসছিলেন। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে ওই তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন রিয়াল ও মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। তাদের খুলনায় নেওয়ার পথে রিয়াল মারা যান।



লাইক করুন