শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা

বর্তমান প্রেক্ষাপটে একটা চরম বাস্তবতা কি জানেন, আমরা বড় হবার প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে

একসময় নিজের ভেতরের সেই সহজ মানুষটাকে হারিয়ে ফেলি।

যে মানুষটা একসময়একটা জোনাক পোকা,একটা প্রজাপতি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত,

একটা ঘুড়ি উড়লেই হাসতো,

একটা চকলেট পেলেই পুরো দিনটা সুন্দর মনে হতো।

খুব ছোট ছোট জিনিসে আমাদের সুখ লুকিয়ে ছিল।

কারণ চাওয়াগুলোও ছোট ছিল,

মনটাও ছিল হালকা।

কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের সুখের মূল্য বাড়তে থাকে,

চাওয়া বাড়ে, চাপ বাড়ে,

আর সবচেয়ে বেশি বাড়ে —

“মানুষ কী বলবে” এই ভয়টা।

তারপর শুরু হয় দৌড়।

একটা ভালো চাকরি,

একটা নিখুঁত সম্পর্ক,

একটা সাজানো জীবন পাওয়ার দৌড়।

এই দৌড়ের ভিড়ে

আমরা ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরে যাই।

একসময় আয়নায় নিজেকে দেখে মনে হয়—

“আমি কি সত্যিই সেই আগের মানুষটা আছি?”

অন্যকে ভালো রাখতে রাখতে

নিজের মনটার খবর নিতেই ভুলে যাই।

সবাইকে আগলে রাখতে গিয়ে

নিজেকেই সবচেয়ে বেশি অবহেলা করি।

তাই মাঝে মাঝে থেমে যাওয়া দরকার।

একটু চুপচাপ নিজের সাথে সময় কাটানো দরকার।

নিজেকে জিজ্ঞেস করা দরকার—

“আমি আসলে কেমন আছি?”

সব প্রশ্নের উত্তর হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।

তবুও নিজেকে বোঝার চেষ্টা করাটা জরুরি।

কারণ দিনশেষে পৃথিবী বদলে গেলেও,

তোমার সবচেয়ে কাছের মানুষটা তুমি নিজেই।

তাই নিজেকে হারিয়ে ফেলো না।

জীবনে অনেক কিছু হারিয়ে আবার ফিরে পাওয়া গেলেও

নিজের ভেতরের মানুষটাকে একবার হারালে

তাকে হয়তো আর কখনোই ফিরে পাওয়া যায় না ।

কলমেঃ

ইয়াসির আরাফাত মিলন

সম্পাদক ও প্রকাশক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন