বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৮নং রুপনারায়নকুড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র সদস‍্য বিশিষ্ট সমাজসেবক ইউপি চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, উৎসর্গ ও ত‍্যাগের মহিমায় প্রতিবছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে-ঘরে।

রুপনারায়নকুড়া ইউনিয়নের সকল মানুষের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে যুবদল নেতা সোহেল রানা আরো বলেন- আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। বর্তমানে বিএনপি সরকার দেশ ও জনগণের কল‍্যানে কাজ করে যাচ্ছে।

এবার ঈদের খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রার্থনাই করি। আমি বিএনপি নেতাকর্মীসহ রুপনারায়নকুড়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রুপনারায়নকুড়া ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।



লাইক করুন