বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ঘোষিত পদোন্নতির অংশ হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত দুইজন পুলিশ কর্মকর্তাকে “পরিদর্শক” পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই ২০২৫) কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন—এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম এবং এসআই (সশস্ত্র) মোঃ ইলিয়াস হোসেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পদোন্নতির মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে যায়। আপনাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা দিয়ে জনসেবায় আরও আন্তরিক হতে হবে।”



লাইক করুন