বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

যশোর ও ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ফোর্সদের উদ্দেশে পুলিশ সুপার জাকারিয়ার বিশেষ দিকনির্দেশনা ও মোটিভেশন প্রদান

যশোর ব্যুরোঃ

যশোর জেলা পুলিশ লাইন্স ও ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সে (৬ আগস্ট ২০২৫) বুধবার অনুষ্ঠিত বিশেষ এক সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন থানার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ জাকারিয়া।

সভায় যশোর জেলার নাভারন, বারোবাজার, তুলারামপুর ও নোয়াপাড়া হাইওয়ে থানার এবং ঝিনাইদহ জেলার কুষ্টিয়া চৌড়হাস, মাগুরা রামনগর ও ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় মোঃ জাকারিয়া মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং পুলিশ বিভাগের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডিউটির সময় শতভাগ নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। তিনি সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রতি নির্ভেজাল সেবা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি আচরণে পুলিশ বিভাগের মর্যাদা জড়িত। জনগণ আমাদের দিকে আশার চোখে তাকায়। তাই আমাদের কাজের মাধ্যমে সেই বিশ্বাসকে বজায় রাখতে হবে।”

সভায় অফিসারদের মোটিভেট করার পাশাপাশি বাস্তবভিত্তিক অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অফিসাররা দায়িত্ব পালনে নতুন করে অনুপ্রাণিত হন।



লাইক করুন