শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ

গৃহবধূকে ৮ মাস ধরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে।

সোমবার (২৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুুলিশ। গ্রেফতার জাবেদ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী উপজেলার কমলদহ বাজারের দক্ষিণ পাশে একটি ঘরে স্বামী-সন্তানসহ বসবাস করে আসছে। গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করছে ওই গৃহবধূকে। সর্বশেষ গত কয়েকদিন আগে ওই নারী ঘরে না থাকার সুবাদে তার ১৩ বছর বয়সি মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন জাবেদ।

এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, গ্রেফতার জাবেদ হোসেন যুবদলের কোনো পদে নেই, তবে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।,



লাইক করুন