বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

চিনি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। দেশের চিনিকলগুলোতে উৎপাদিত বিপুল পরিমাণ চিনি আগে বিক্রি করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, “দেশে চিনিকলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে, তা টিসিবির মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। চিনিকলগুলোকে লাভজনক করতে হলে শুধু চিনি নয়, অন্য পণ্য উৎপাদনের দিকেও নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে নির্মিত এসব চিনিকল এখনো দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। শুধুমাত্র সরকারি ভর্তুকিতে চিনিকল চালু রাখা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় ও বিদেশি বিনিয়োগ এখন অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।

চিনি উৎপাদনের পাশাপাশি চিনিকলগুলোতে আনুষঙ্গিক উৎপাদনমুখী কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান শিল্প উপদেষ্টা। তিনি বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন অংশীদার হিসেবে এগিয়ে আসে, সেজন্য আলোচনা অব্যাহত রয়েছে।”

উত্তরা গণভবন প্রসঙ্গে তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় অন্তত একটি সভা এই গণভবনে হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় এটি অবহেলায় পড়ে ছিল।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



লাইক করুন