শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত তাড়াশ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত তাড়াশে গাছের চারা ও উপকরণ বিতরণ “যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী

রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামে প্রায় ২৮ বিঘা জমি দীর্ঘ ১৭ বছর ধরে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আব্দুল আলিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখে প্রকৃত মালিকদের ভোগদখল থেকে বঞ্চিত করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আব্দুস সাত্তার খানের চাচি সন্তুষ্ট হয়ে তৎকালীন সময়ে তার নাতি শামসুল হক খানের সহধর্মিনীর নামে দানপত্রের মাধ্যমে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেন। কিন্তু পরবর্তীতে ১৯৮১ সালের একটি পুরোনো আদালতের রায়কে কেন্দ্র করে বিভিন্ন কৌশলে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করা হয়। একই সঙ্গে প্রকৃত মালিকদের হয়রানি করতে দেওয়ানি আদালতে একাধিক মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতেও বিভিন্ন মামলার মাধ্যমে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হয়।
দীর্ঘ আইনি লড়াই শেষে বিজ্ঞ আদালত উপস্থাপিত দলিল, নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আব্দুস সাত্তার খানের বড় ছেলে শামসুল হক খানের সহধর্মিনীর পক্ষে রায় প্রদান করেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকানা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
তবে আদালতের রায় ঘোষণার পর একটি মহল বিভিন্ন অনলাইন মাধ্যম ও সাপ্তাহিক পত্রিকায় “হিন্দুদের সম্পত্তি দখল” শিরোনামে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
এ বিষয়ে এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃত ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
ভুক্তভোগী পরিবার অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত তথ্য তুলে ধরার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।



লাইক করুন