সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা

বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সমেশপুর গরুর হাটে এক গরু ব্যবসায়ীকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পাওনা টাকার জেরে রিপন নামের এক ব্যবসায়ীকে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত পুলিশ ও পাওনাদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন নামে ওই গরু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিছু পাওনাদারের কাছে টাকা বকেয়া রাখেন।

সোমবার (২০এপ্রিল) হাটের দিন পাওনাদাররা তাকে সমেশপুর গরুর হাটে পেয়ে আটক করেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে হাট কমিটি রিপনকে তাদের হেফাজতে নেয় এবং মীমাংসার চেষ্টা চালায়।

এদিকে, কে বা কারা থানায় ফোন করে অভিযোগ দেয় যে, হাটে একজন ব্যবসায়ীকে আটকে রেখে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাট কমিটি ও পাওনাদারদের সাথে কোনো আলোচনা না করেই রিপনকে নিজেদের হেফাজতে নিয়ে পিকআপে তোলার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাওনাদাররা। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে রিপনকে ছিনিয়ে নিয়ে পাশের কামারখন্দ উপজেলায় নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় হাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



লাইক করুন