শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু 

ইরানে গুপ্তচর সন্দেহে পাঁচশত ব্যক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক শত্রুপক্ষকে তথ্য সরবরাহের অভিযোগে ইরানে প্রায় পাঁচশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ প্রধান আহমদরেজা রাডান সোমবার এই তথ্য জানান। তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করে।

পুলিশ প্রধান রাডান জানান, গ্রেফতারকৃতদের অর্ধেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলার তথ্য সরবরাহ এবং হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও ধারণ করে প্রেরণের ঘটনা। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট সময়, স্থান এবং কারও পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এর আগে রোববার ইরানের বিভিন্ন গণমাধ্যমে কয়েকটি প্রদেশ থেকে ডজনখানেক ব্যক্তিকে গ্রেফতারের খবর প্রকাশিত হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে বিশ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাদেশিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য ইসরায়েলকে সরবরাহ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর-পূর্ব ইরানে তুলনামূলকভাবে কম বিমান হামলা হলেও সম্প্রতি গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে সংবেদনশীল স্থান ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ইরানি সামরিক বাহিনী লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী জেরার্ড আর. ফোর্ডকে ইরানের বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে সতর্কতা জারি করেছে। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেছেন, উক্ত রণতরীকে সহায়তাকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হতে পারে।

একইসঙ্গে প্রতিবেশী দেশ লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো সর্বশেষ হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে।



লাইক করুন