বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাকিলের বিরুদ্ধে। উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী জুয়েল রানা জানায়, বেলকুচি উপজেলার রাজাপুর  ইউনিয়নের রাজাপুর মৌজায় আরএস ১৩৩২ ও দাগ নং ২৯৬ খতিয়ানে পৈত্তিক সম্পতির ৮ শতাংশের সাথে ৬ শতাংশ আমরা জমি ক্রয় করি। আমরা দীর্ঘ দিন যাবত জমি ভোগ দখল করে আসছি। গত ১৭/০৩/২৬ তারিখ সকালে শাকিল আকন্দের নেতৃত্বে আরও ১০/১২ জন এসে আমার জমিতে আমাকে কিছু না জানিয়ে অবৈধ ভাবে দেয়াল নির্মাণের কাছ শুরু করেন। এ বিষয়ে আমি জানার পর বাঁধা দিতে গেলে তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে শাকিল আকন্দ জানান, আরএস খতিয়ান ১৩৩২ ও দাগ নং ২৯৬ ফসলী জমি রেকর্ড মূলে ওয়ারিশিয়ান সূত্রে আমাদের সম্পতি ইর্তিপূর্বে আমরা জানতাম না, যখন জানতে পারলাম তখন তাদেরকে আমাদের ওয়ারিশিয়ান সূ্ত্রের জমি বুঝে দিতে বলি। তারা বুঝে না দেওয়ার জন্য আমরা রেকর্ড মূলে যতটুকু জায়গা পাই আমরা আমীন এবং এলাকার গণ্যমান্য বক্তিদের মাধ্যমে আমাদের জায়গার প্রাপ্যটুকু বুঝে নেই। তবে জায়গার ওয়ারিশ বেশি হলেও কোন বন্টন নামা দলিল হয়নি।

এ বিয়য়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক মামুন জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। জায়গা জমি এগুলো আদালতের বিষয়, কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন