শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হলে একপর্যায়ে ওই যুবক শাকিলের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. রাকিবুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



লাইক করুন