শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ

তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে কাবিটা ও কাবিখা প্রকল্পের কমিটিতে না থাকলে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই )সকালে তাড়াশ পৌর সদরের রাজবাড়ী মহল্লায় তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদেরের বাস ভবনে ওই সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন তাড়াশ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদের।
তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের চক মীর্জাপুর জামে মসজিদ সংস্কারে সম্প্রতি কাবিখার এক লাথ ৪৪ হাজার টাকা বরাদ্দ পায়। আরো কাবিটার বরাদ্দ পায় একই ইউনিয়নের মনোহপুর গ্রামের ঈদগাহের প্রাচীর নির্মাণের জন্য দুই লাখ টাকা। সে বরাদ্দের কাজ চলমান আছে।
তারপর এ নিয়ে আমাকে ও মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। যা সত্য নয়।
তিনি আরো বলেন মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ওই দুটি প্রকল্পের কমিটির কোন সদস্যও নন। পাশাপাশি তাঁরা প্রকল্পের টাকা উত্তেলন বা দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে যে কাজ করা হয়েছে তার সাথে নুন্যতম সম্পৃক্ততা নাই।তারপরও তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে তাঁদেরকে হেয় প্রতিপন্ন এবং সন্মানহানী করা হয়েছে। এহেন মিথ্যা সংবাদদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভুক্তভোগী দুই শিক্ষক।
এ সময় উপস্থিত ছিলেন চকমির্জাপুর মসজিদ প্রকল্পের সভাপতি সাখয়াত হোসেন, আব্দুস সাত্তার, মনোহরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ শাহীন, ইয়াছিন আলী, শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।



লাইক করুন