কুষ্টিয়া প্রতিনিধিঃ
কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ঘোষিত পদোন্নতির অংশ হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত দুইজন পুলিশ কর্মকর্তাকে “পরিদর্শক” পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই ২০২৫) কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন—এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম এবং এসআই (সশস্ত্র) মোঃ ইলিয়াস হোসেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পদোন্নতির মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে যায়। আপনাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা দিয়ে জনসেবায় আরও আন্তরিক হতে হবে।”