বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

মুস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, ৩০ জুলাই ২০২৫ ইং বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে থানার চৌকস পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “পুলিশ হবে জনগণের সেবক”—এই মন্ত্রকে ধারণ করে প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল জোরদার, হোন্ডা মোবাইল টিম ও বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। থানার মেসে মানসম্মত খাবার নিশ্চিতকরণ, দাপ্তরিক কাজের স্বচ্ছতা, ব্যারাকের পরিচ্ছন্নতা এবং প্রয়োজন অনুযায়ী ফোর্সের ছুটি প্রদানে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান (পিপিএম), দামুড়হুদা ও আলমডাঙ্গা থানার অন্যান্য অফিসার এবং ফোর্সের সদস্যগণ।



লাইক করুন