কঠিন দিন গেলেও হতাশ নয় বাংলাদেশ দল। উইকেট ব্যাটারদের জন্য দারুন সহায়ক। হতাশ না হয়ে হেড কোচ ফিল সিমন্স দেখছেন জয়ের স্বপ্ন। দ্বিতীয় দিনে ভালো কিছু আশা করেন এই কোচ। অন্যদিকে সেঞ্চুরিয়ান স্টাবসের চাওয়া, ব্যাটাররা দ্রুত আরও রান তুলে চাপে ফেলবে বাংলাদেশকে।
সিরিজ হার এড়াতে চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কিন্তু প্রথম দিনেই বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে প্রোটিয়ারা। টাইগার বোলাদের হতাশায় ডুবিয়ে ইনিংস বড় করেছে দুই ব্যাটার জর্জি ও স্টাবস।
বাংলাদেশের পারফরম্যান্স দেখে যেখানে সবাই হতাশ সেক্ষেত্র উল্টো নয়া হেড কোচ ফিল সিমন্স। এমন কী দেখছেন জয়ের স্বপ্ন।
ফিল সিমন্স বলছেন, আমার মনে হয় এখনো তিনটা রেজাল্টই সম্ভব। জয়ও সম্ভব। তবে আমরা আমাদের প্রক্রিয়াগুলো ঠিক রাখতে চাই।
বাংলাদেশ ক্রিকেটে মাঠের চেয়ে যেন মাঠের বাহিরের ঘটনা বেশি আলোচনায়। তবে ওসব নিয়ে ভাবছেন না ফিল সিমন্স।
তিনি বলেন, যখন সবাই আমরা এক হয়ে থাকি তখন খেলা ছাড়া অন্যকিছু ভাবি না আমরা। ক্রিকেটাররাও খেলায় মনোযোগ দেয়। বাইরে কী হচ্ছে না হচ্ছে মাথায় আসে না।
সেঞ্চুরিয়াস স্টাবস, প্রোটিয়াদের দিয়েছেন বড় মোমেন্টাম। উইকেট থেকে সহায়তা পেয়েছেন, সামনেও পাবেন ব্যাটাররা সেই ধারণা দিয়ে গেলেন।