নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য Mirza Abbas-এর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার Evercare Hospital Dhaka-এ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তার এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং পরে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে জুমার নামাজের পর Tarique Rahman এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।
মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।