রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা শোক সংবাদ ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ” গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত।  সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি আটক নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান বেলকুচিতে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও পাচ্ছেন সবোর্চ্চ ৮ কেজি  ইমপ্যাক্ট ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধীতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান: ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ডাক চায়ের আড্ডা থেকে শুরু করে চলছে নানা আলোচনায় আলহাজ্ব মশিউর রহমানের নাম

মন চায় তুমি যেখানে আছো

ইয়াসির আরাফাত মিলন:

মন চায় তুমি যেখানে আছো সেখানে ছুটে যাই… দূরত্ব, বাধা-কিছুই যেন আর আমাকে থামাতে না পারে। শুধু একবার তোমার কাছে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি, চোখ বন্ধ করে অনুভব করি তোমার উপস্থিতি… আর ধীরে ধীরে বলে উঠি আমি তোমাকে অনেক ভালোবাসি।

তুমি জানো না, কতবার মনে হয়েছে সবকিছু ছেড়ে তোমার কাছে চলে যাই… শুধু তোমার একটু হাসি দেখার জন্য, তোমার পাশে কিছুক্ষন চুপচাপ বসে থাকার জন্য। তোমার কাঁধে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যেতে চাই… কারণ তুমি থাকলেই আমার পৃথিবীটা শান্ত হয়ে যায়।

এই মনটা প্রতিদিন তোমার দিকেই ছুটে চলে… হাজার মানুষের ভিড়েও শুধু তোমাকে খুঁজে বেড়ায়। তোমাকে একবার কাছে পেলে মনে হয়, সবকিছু পেয়ে গেছি… আর কিছুই চাওয়ার নেই। তুমি আমার কাছে শুধু একটা মানুষ না, তুমি আমার শান্তি, আমার অনুভূতি, আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর জায়গা।

তাই মন চায়, কোন একদিন হঠাৎ করে তোমার সামনে গিয়ে দাঁড়াই… কিছু না বলে শুধু তোমাকেই জড়িয়ে ধরি, আর তুমি বুঝে যাও- এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে… কতটা নিজের করে চায়..!!অনেক অনেক ভালোবাসি তোমাকে প্রিয়

কলমেঃ

ইয়াসির আরাফাত মিলন

সম্পাদক ও প্রকাশক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন