বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

অর্ধাঙ্গিনী

কলমেঃ রেখা

অর্ধাঙ্গিনী—

শব্দটা সহজ,

কিন্তু তার গভীরতা সমুদ্রের মতো।

শুধু বিয়ের কাগজে নাম লেখা

কাউকে অর্ধাঙ্গিনী করে না।

কারণ সম্পর্ক আইন মানে,

কিন্তু আত্মা মানে অনুভূতি।

অর্ধাঙ্গিনী সেই,

যার কাছে মানুষের অর্ধেক জীবন

নির্ভয়ে সমর্পণ করা যায়।

যে শুধু সংসারের অংশ নয়,

হৃদয়েরও অর্ধেক অধিকার।

কেউ হয়তো ঘরে থাকে

কিন্তু হৃদয়ে নয়,

আবার কেউ হয়তো দূরে থাকে

তবু শ্বাসের ভেতর বাস করে।

তাই অর্ধাঙ্গিনী মানে শুধু স্ত্রী নয়—

অর্ধাঙ্গিনী মানে সেই মানুষ

যে মানুষের ভেতরের শূন্য অর্ধেকটাকে

নীরবে পূর্ণ করে দেয়।



লাইক করুন