রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

লুকানো গুপ্ত সংঘাত 

শাহনাজ পারভীন মিতা

দুঃখগুলো ওড়ে প্রজাপতির ডানায়

রঙ বেরঙের বর্ণিল পাখায়,

তখন কে তাকে চিনতে পারে বলো

নিজে যদি সে প্রজাপতি না হলো ।

গোলাপ বাগানে শত শত গোলাপ ফুটে

সকলেই মুগ্ধ, রুপ গন্ধে পিছু ছোটে,

কাঁটার আঘাত সেই তো সয়

যে গোলাপকে চায় আপনার আপনায় ।

মৃত্যু অবসম্ভাবী সত্য জীবনবেলায়

যুদ্ধে দেশের জন্য কয়জন প্রাণ দেয়,

সারি সারি কবর সাজানো সমাধিস্হান

রক্তগোলাপ ফোটে তার অপার ঘ্রাণ ।

জীবন কখনো যুদ্ধ কাঁটার আঘাত

সাজানো বাগানে লুকানো গুপ্ত সংঘাত ।



লাইক করুন