মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঝুঁকিতে করদাতার টাকায় কেনা শাড়ি-থ্রি পিসে দলীয় বৈষম্য? দিনাজপুর-৫ বঞ্চিত—দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। রোববার ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, লোহিতসাগরে বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি ইরানের জন্য হুমকিস্বরূপ।

তিনি সতর্ক করে বলেন, লোহিতসাগরে মার্কিন বিমানবাহী জাহাজের জন্য কারিগরি সহায়তা বা পরিষেবা প্রদানকারী কেন্দ্রগুলোকে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। এর দায়িত্ব বিভিন্ন ইরানি সামরিক ইউনিটের সঙ্গে জড়িত অভিযানের পরিকল্পনা ও ব্যবস্থা করা।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি



লাইক করুন