রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া এলাকায় প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রাক টার্মিনাল ও চালকদের বিশ্রামাগারটি উদ্বোধনের আগেই অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে নষ্টের পথে এগোচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভেঙে ফেলা হয়েছে। কোথাও নেই কাঠের দরজা, আবার কোথাও জানালার গ্রিল পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিশ্রামাগারের ভেতরে থাকা আসবাবপত্রও প্রায় উধাও। অনেক জায়গায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট, যেন অরক্ষিত অবস্থায় পড়ে থেকে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে পুরো স্থাপনাটি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত হলেই এখানে জড়ো হয় মাদকসেবীরা। তারা খোলামেলাভাবে মাদক সেবন করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এত টাকা খরচ করে সরকার এই টার্মিনাল বানিয়েছে, কিন্তু দেখার কেউ নেই। উদ্বোধনের আগেই সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে।”

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত বড় একটি স্থাপনায় নেই যথেষ্ট সংক্ষক কোনো নিরাপত্তা প্রহরী। ফলে দিন-রাত যেকোনো সময় অবাধে প্রবেশ করছে অসাধু লোকজন। প্রশাসনের তদারকি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং টার্মিনালটি যথাযথভাবে চালু করে জনসেবায় ব্যবহার করা হোক। তা না হলে কোটি টাকার এই প্রকল্পটি অচিরেই পরিত্যক্ত স্থাপনায় পরিণত হবে।

এবিষয়ে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) ইমরান ফারহান সুমেল বলেন, সলঙ্গার পাচলিয়ায় একটি ট্রাক টার্মিনাল করা হয়েছে, যেটা ট্রাকচালকদের নিরবচ্ছিন্ন যাতায়াতের লক্ষে সরকার থেকে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে, বর্তমান এটা ইজারা আহবান করা হয়েছে, সর্বোচ্চ যে ইজারা নিয়োগ হবে ঐ প্রতিষ্ঠানকে আমরা বুঝিয়ে দেব,তখন থেকে এটা সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী হবে, গত ৫ আগষ্টে কিছু ভাংচুর হয়েছিল,আর টার্মিনালের ভবনের ভিতরের আসবাবপত্র সে গুলো ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে রয়েছে,ইজারা হলে সব ঠিক করে দেওয়া হবে।



লাইক করুন